,

কুমিল্লা মহানগরে মোদীবিরোধী বিক্ষোভ অব্যাহত

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ভারতে মুসলিমদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে কুমিল্লা উত্তর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ।

নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা প্রেস ক্লাব হয়ে টাহউন হল মাঠে সমাবেশ করেণ কুমিল্লা উওর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পরপর কয়েক হাজার মুসল্লি বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা স্লোগান দেন। মোদিকে প্রতিহতের ঘোষণাও দেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বিক্ষোভ থেকে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাওয়ের ঘোষণা দেন কুমিল্লা উওর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ।
আগামী ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় মোদীর সরকার জড়িত এ অভিযোগ এনে কুমিল্লা উত্তর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ। মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে না আনার দাবি জানান। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ইসলামি à