,

কুমিল্লা সদরের কালিবাজারে প্রথম করোনা রোগি সনাক্ত , বাড়ি লক ডাউন

আজকের কুমিল্লা ডট কম :
May 7, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের জসপুর গ্রামের করোনা পজেটিভ হওয়া নারী রোগির বাড়ি লক ডাউন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার এই ইউনিয়নে প্রথম করোনা রোগি সনাক্ত হয়।

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার সংলগ্ন রাজবাড়ির প্রথম করোনা রোগি মনিরের  শশুরবাড়ি এই ইউনিয়নের জসপুর গ্রামে । মনিরের করোনা করোনা সনাক্ত হওয়ার পর তার শশুরবাড়িতে এক নারী করোনা ভাইরাসে আক্তান্ত হওয়ার খবর পাওয়া গেল।