,

কুমিল্লা-সিলেট মহাসড়কে মাটিবাহী ট্রাক্টর আর রাস্তা সংস্কারের কবলে নাজেহাল যাত্রীরা

আজকের কুমিল্লা ডট কম :
March 3, 2020
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ, দেবিদ্বার ও কংশনগর এলাকার তীব্র যানজটের কারণে যাত্রীদের এখন নাজেহাল অবস্থা। দ্বিগুন ভাড়া দিয়েও সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারছেনা কেউ। রাস্তার ওপর দাঁড় করিয়ে সিএনজি চালিত অটোরিক্সার টোকেন চেকিং, নিষেধাজ্ঞা থাকা সত্বেও সহাসড়ক দিয়ে মাটিবাহী ট্রাক্টর চলাচল, নির্দিষ্ট স্থানে বাস ট্রাক পার্কিং না করে রাস্তার উপরে পার্কিং করা ও সঠিক পন্থা অবলম্বন না করে সওজের রাস্তা সংস্কারকেই যানজটের মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয় জনসাধারণ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার ও কংশনগর এলাকায় প্রায় সময়ে দু’পাশ বন্ধ করে সওজের রাস্তা সংস্কারের কাজ করার কারণে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। তবে এবিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ প্রকৌশলী আহাদুল্লাহ বলেন, রাস্তা সংস্কারের সময় একপাশ খোলা রেখে গাড়ি চলাচল নিশ্চিত করার কথা বলা আছে। রাস্তার দু’পাশ বন্ধ করে সংস্কারের বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

অপর দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় রাস্তার ওপর দাঁড় করিয়ে সিএনজি চালিত অটোসিক্সার টোকেন চেকিং করে ছেড়ে দেয়া à