কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা ১৮ সেপ্টেম্বর
প্রেসবিজ্ঞপ্তি:
কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সদস্যদের সদয় অবগতি জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকাল ৪ টায় কুমিল্লা হাই স্কুল হল মিলনায়তনে কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সাধারণ সভায় কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের আহবায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন ।