,

কুমিল্লা ১০ বিজিবি সেক্টর সদর দপ্তরে ইফতার পার্টি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 24, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

সেক্টর সদর দপ্তর, কুমিল্লা এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক ইফতার পার্টির আয়োজন করা হয়।

উক্ত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি, জিওসি, কুমিল্লা সেনানিবাস।

এছাড়াও উক্ত ইফতার পার্টিতে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বিজিবি সরাইল রিজিয়নসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, কুমিল্লা, স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবি কুমিল্লা সেক্টর ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সদস্য উপস্থিত ছিলেন।