,

কুমিল্লা-৬: হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা নারীদের নেতৃত্বে প্রতিবাদে নেমেছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পূবালী চত্তরে। সেখানে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় ৮ হাজার নারী অংশগ্রহণ করেন।

মিছিলের শুরু থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেন। তাদের মধ্যে বিশেষভাবে—“ইয়াছিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই”, “৮ এর প্রার্থী ৬ এ কেন-মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”। শ্লোগানগুলো পুরো চত্বরে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং উপস্থিত জনতা মনোনয়নবঞ্চনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে।

মিছিলে অংশ নেওয়া মহিলারা বিভিন্ন শ্লোগানের ফেস্টুন বহন করেন। তারা সড়ক অবরোধের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট বার্তা পাঠান যে, মনোনয়নবঞ্চনা মেনে নেওয়া হবে না। এই ধরনের উপস্থিতি শুধু রাজনৈতিক