,

কুসিক নির্বাচন: জামানত হারিয়েছেন ২ মেয়র প্রার্থীসহ ৪১ কাউন্সিলর প্রার্থী

আজকের কুমিল্লা ডট কম :
June 19, 2022
news-image

মো. লুৎফুর রহমান:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের কামরুল আহসান বাবুল জামানত হারিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে জামানত হারান প্রায় অর্ধেক প্রার্থী। গত বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটির ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটির তৃতীয়বারের এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে জানা গেছে, সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪১ জন প্রার্থী। তারা হলেন—নগরীর ১ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, ২ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে আবদুল মন্নাফ, নাহিদা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে সাত প্রার্থীর মধ্যে আরিফুল ইসলাম চৌধুরী, মনিরুল আলম, স্বপন আলী, আবদুল্লাহ আল মোমেন, ৪ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে রোকসানা আক্তার। ৭ নম্বর ওয়ার্ডে তিন জন প্রার্থীর মধ্যে রিয়াজ উদ্দিন খান, ৮ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে বিকাশ চন্দ্র দাস, রাজন পাল, সৈয়দ মহসিন আলী, ৯ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্