কুয়েতের মরুভূমিতে হলদে ক্যানভাস
নাজমুল হুদা খান:
মরু অধ্যুষিত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। আঠার হাজার বর্গ কিলোমিটারের চেয়েও কম আয়তনের এ দেশটি ভৌগলিকভাবে বিষুবরেখার উত্তরে ২৮.৪৫ – ৩০.০৫ ডিগ্রি অক্ষাংশ এবং ৪৬.৩০ -৪৮.৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত। স্বভাবতই এটি মরু অঞ্চলের দেশের একটি।
স্থানীয়ভাবে বছরে প্রধানত দীর্ঘতর গ্রীষ্মকাল এবং স্বল্প দৈর্ঘ্যের শীতকাল- এ দু’টি ঋতূ বিবেচনা করা হলেও কুয়েতে চারটি ঋতূ বিদ্যমান। ঋতূভেদে এখানকার তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। তবে কম বেশিও হতে দেখা যায়। ১৯৭৮ সালে রেকর্ড তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ১৯৬৪ সালে -৬ ডিগ্রি সেলসিয়াস।
এখন চলছে শীতকাল। ৬ই ডিসেম্বর থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিবেচনা করা হয়। এ সময় স্বভাবতই তাপমাত্রা থাকে কম। আমাদের দেশ থেকে তফাৎ হচ্ছে, আমাদের দেশে শীতে বৃষ্টিপাত হয় না বলেই চলে; অন্যদিকে কুয়েতের আকাশ প্রায়শই থাকে মেঘলা এবং বৃষ্টিপাত যা হয় মূলত এ ঋতূতেই। সব বছর না হলেও মাঝে মধ্যে তুষার পড়ার নজিরও রয়েছে।
১৬ই ফেব্রুয়ারি থেকে ২০শে মে পর্যন্ত বসন্ত কাল। ধীরে ধীরে দক্ষিণা উষ্ণ বাতাস বইতে শুরু করে এ সময়। কিছুটা বৃষ্টিও হয় এ ঋতূতে; তাই গাছপালায় পাতা ও ফুলের রঙিন অবয়ব কিছুটা বহাল থাকতে দেখা যায়।
সবচেয়ে দীর্ঘ গ্রীষ্ম শুরু হয় ২১শে মে থেকে, স্থায়িত্ত্ব ৪ নভেম্বর পর্যন্ত প্রায় ছয় মাস। এ সময় তাপমাত্রা, আর্দ্রতা থাকে সর্বোচ্চ; মরু ঝড়ের প্রকোপও দেখা যায়।
৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর মাত্র এক মাস স্থায়িত্ত্ব শরৎকাল; বুঝা যায় নীলাকাশ আর সাদা মেঘের ভেলা দেখে। তাপমাত্রা থাকে মাঝারি, বৃষ্টিও হà