কৌশলী প্রচারণায় সরব কুমিল্লার সাংসদ প্রার্থীরা
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। দলীয় মনোনয়নও প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাই আনুষ্ঠানিকভাবে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা করতে পারবে না। তাই বলে থেমে নেই কুমিল্লার ১১ সংসদীয় আসনের দুই জোটের প্রার্থীরা। উঠোন বৈঠক , চা চক্র ও মত বিনিময়ের কৌশলে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে আ’লীগ তথা মহাজোটের প্রার্থীরা। তারা অনেকটা প্রকাশ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীরা বেশ গোপনে প্রচারণা চালাচ্ছেন।
কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি ও মেঘনার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। তিনি জানান, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার আজ শৃংখলিত। এই সরকারের শাসনামলে কোন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এমনি এক বিভীষিকাময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে।
এদিকে একই আসনের আ’লীগের প্রার্থী দলীয় প্রার্থী এমপি মেজর জেনারেল(অবঃ)সুবিদ আলী ভূইয়া দাউদকান্দি ও মেঘনা উপজেলায় উঠোন বৈঠক ও মতবিনিময় সভা করছেন। তিনি জানান, সব বিভেদ ভূলে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ব্যাক্তি স্বার্থ ত্যাà
