চাঁদপুরে একযোগে সর্বজনীন পেনশন স্কিমের ২২৭ বুথের উদ্বোধন
জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’ এই প্রতিপাদ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান।

২২৭টি রেজিস্ট্রেশন হচ্ছে- উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে, দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারিরীক অক্ষমতার সময় পেনশন আপনা