,

চাঁদপুরে বিএসটিআই অনুমোদন বিহীন এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2025
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে এবং বিএসটিআইয়ের অনুমোদন বিহীন খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে সান ওয়ে কনজুমার এন্ড এগ্রো বিডি লিমিটেড কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সেনা ক্যাম্পের একদল সৈনিক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দিন পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠাà