,

চাঁদপুরে ২ হাজার উপকারভোগী পেল ড্যাফোডিল ফাউন্ডেশনের ২ কোটি টাকা

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2026
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে জীবিকা চাঁদপুর-৫’ প্রকল্পের আওতায় তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শাখায় যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে পরিচালিত ‘মানব উন্নয়ন কর্মসূচি-৫’ প্রকল্পের আওতায় ২ হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকার তহবিল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়, এটি একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে পারলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

ড্যাফোডিল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো যদি এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ করে, তবে সুবিধাবঞ্চিত মানুষ দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে। আজ যারা এই সহায়তা গ্রহণ করেছেন, তারা যেন এ অর্থকে ভোগের পরিবর্তে উৎপাদনশীল কাজে বিনিয়োগ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাà¦