,

চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উন্নত চিকিৎসার জন্য ভারত গমন

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এইচএম জাহাঙ্গীর আলম ২১ অক্টোবর ভারতের চেন্নাই হসপিটালে উন্নত চিকিৎসার জন্য বিমান যোগে দেশ ত্যাগ করবেন। ডা. রহমান নরসিংহা রাও এর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানা গেছে। তিনি চিকিৎসার জন্য ভারতে এক সপ্তাহ অবস্থান করবেন। তাঁর সুস্থতার জন্য জেলা পরিষদ, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ চাঁদপুর জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।