,

চান্দিনার গল্লাইয়ে আওয়ামীলীগের যৌথ কর্মী সভা ও র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2018
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই বিএম কলেজ মাঠে চান্দিনা উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগ এর যৌথ কর্মীসভা বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা কালিয়ারচর বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

সভায় উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- গল্লাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দিপক মজুমদার, শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম, গল্লাই ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মতিন, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াসিন অভি, উপজেলা তাঁতী লীগ আহবায়ক মো. আবদুল হালিম মেম্বার, যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বিজয়, সদস্য সচিব মো. মোজাম্মেল হক, গল্লাই ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি কামাল হোসেন প্রমুখ।