চান্দিনা পৌরসভা নির্বাচন আজ; কে হচ্ছেন পৌর মেয়র! ১৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
মো. শরীফুল ইসলাম, চান্দিনা :
চান্দিনা পৌরসভা নির্বাচন আজ শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি স্থানে ১৫টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে কুমিল্লা জেলায় একমাত্র পৌরসভা হিসেবে চান্দিনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে গোটা জেলাবাসীর দৃষ্টি এখন এই নির্বাচনের দিকেই।
নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও আসনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব এর সাথে কথা বলে জানা যায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তারা কাজ করে যাচ্ছেন। নির্বাচন ঘিরে ২ প্লাটুন বিজিবি, র্যাব-১১ এর ৩টি টিম, আনসারের ১৩৫ জন সদস্য কাজ করবেন। এছাড়া এবারই প্রথম রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য নির্বাচন ঘিরে কাজ করছেন। নির্বাচনের দিন ৪ শত ৫০ জন পুলিশ সদস্যের ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করেছে জেলা পুলিশ।
ভোট গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮৪ জন পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি à