,

চিকিৎসা সেবার চিত্র; আমাদের অধিকার

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2019
news-image

মো: আবদুল আউয়াল সরকারঃ
চিকিৎসা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আমাদের দেশে এই অধিকারের চিত্র কেমন? এক সময় চিকিৎসা পাওয়ার মূল স্থান ছিলো সরকারি হাসপাতাল। এখন সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বেসরকারি উদ্যোগে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। বিত্তবানদের চিকিৎসার জন্য দেশের নামী-দামী প্রাইভেট হাসপাতাল। মধ্যবিত্তেরে চিকিৎসার জন্য মাঝারী মানের প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিক। আর গরীব মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এখনো সরকারি হাসপাতাল। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের চিকিৎসার জন্যও সরকারি হাসপাতালই ভরসা স্থল।

আমাদের সরকারি হাসপাতালগুলোর অবস্থা কেমন? রোগী হয়ে সেখানে গিয়ে প্রথমেই ধাক্কা খেতে হয় প্রচন্ড ভীড়ে। চোখ এদিক ওদিক ঘোরাবেন; নোংরা পরিরেশে গা রি রি করে উঠবে। তারপর ডাক্তারের খোঁজ। না। ডাক্তার নেই। যদিও বা ডাক্তার পেলেন, তিনি আপনার বেশভূষা পর্যবেক্ষণ করবেন। আপনার গায়ের জামা কাপড়ের উপর নির্ভর করবে আপনার সাথে ডাক্তারের আচার আচরণ। আপনি অসুখের কথা বর্ণনা শুরু করেছেন। এক ফাঁকে ডাক্তার কিন্তু আপনাকে বলে ফেলবেন ‘চেম্বারে গেলে তো ভালো করে দেখে দিতে পারতাম। আপনি তখন জানালেন আপনার আর্থিক অসঙ্গতির কথা। ডাক্তার ততক্ষণে ব্যবস্থাপত্রে আপনার ঔষুধ লিখে ফেলেছেন। আপনি কিন্তু অসুখের কথা পুরো বলার আর সুযোগ পেলেন না। ব্যবস্থাপত্র হাতে নিয়ে হাপাতালের ডিসপেনসারিতে গেলেন। সেখানে ঔষূধ নেই। হাসপাতালের বারান্দায় থাকতেই আপনাকে ঘিরে ধরেছেন বিভিন্ন কোম্পানীর মেডিকেল রিপ্রেজেনটেইটিভ। কোন কোম্পানীর কোন ঔষুধ ডাক্তার লিখেছেন তা দেখার জন্য আপনার ব্যবস্থপত্র তাদের হাতে হাতে ঘুরবে কতক্ষণ।

আর গুরুত্বর অসুস্থ কিংবা দূর্ঘটনায় পড়ে অথবা অন্য কোনো কারণে আহত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হলে বুঝতে পারবেন আপà