চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩
ডেস্ক রিপোর্ট:
বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ জিটি নিও সিরিজের; জিটি নিও ৩ স্মার্টফোন উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের দ্রæততম চার্জিং অভিজ্ঞতা প্রদান করবে। এই প্রথম মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে, যা স্মার্টফোনটির কর্মক্ষমতা বৃদ্ধি করেছে এবং করে তুলেছে দারুণ পাওয়ার অ্যাফিশিয়েন্ট। এছাড়াও অসাধারণ ফিচার যেমন দারুণ ট্রিপল ক্যামেরা সেটআপ, সুপার স্মুথ ডিসপ্লে, ১৫০ ওয়াট ব্যাটারি এবং স্টাইলিশ ডিজাইনে প্রস্তুত করা হয়েছে জিটি নিও ৩ যা ব্যবহারকারীর মোবাইলের অভিজ্ঞতা আরও সুন্দর করে। চীনে উন্মোচিত রিয়েলমি জিটি নিও ৩ (৬জিবি+১২৮জিবি) পাওয়া যাচ্ছে ১৯৯৯ উয়ান মূল্যে এবং রিয়েলমি জিটি নিও ৩ – ১৫০ ওয়াট (৮জিবি+২৫৬জিবি) পাওয়া যাচ্ছে ২৫৯৯ উয়ান মূল্যে৷
আধুনিক জীবনে গ্রাহকেরা তাদের স্মার্টফোন থেকে মাল্টিটাস্ক, যেকোনো সময় কাজ করা ও দৈনন্দিন সময়সূচীর নিয়ন্ত্রণ করার সুবিধা পেতে চান। তাদের এই চাহিদার কথা মাথায় রেখে এই স্মার্টফোনটিতে উচ্চ মানের পাওয়ার এবং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম, ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ এবং ১৫০ ওয়াটের আলট্রা ডার্ট চার্জিং প্রযুক্তি।
