,

চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2019
news-image

 

মোঃ সফিউল আলম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা উজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এম পির সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও ইফতার পার্টি আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২নং উজির পুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন খোরশেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, মিয়া বাজার তুষন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম খন্দকার, মিয়া বাজার ডিগ্রী কলেজের প্রধাণ শিক্ষক রহমত উল্লা বাবুল, উজির পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন সর্দার, উজির পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম মেম্বার, উজির পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মেম্বার, উজির পুর ইউনিয়ন যুবলীগ নেতা আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজির পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজির পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম রতন।