চৌদ্দগ্রামে অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই জুয়েল গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার ওপর হামলার পর অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
জুয়েলের বিরুদ্ধে আগের তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ সময় জুয়েলের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মনিরুজ্জামান জুয়েল উপজেলার নালঘর গ্রামে প্রয়াত আলী আকবর মজুমদারের ছেলে।
গত বৃহস্পতিবার বিকেল চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠে জুয়েলের বিরুদ্ধে। শাহজালাল মজুমদারের দাবি, মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলার ঘটনার পর জুয়েলের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজালাল মজুমদার।
সোমবার বিকেলে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা মনিরুজ্জামান জুয়েলকে রবিবার রাত ১০টার দিকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়à