,

চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় হামলা-ভাংচুরের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
August 9, 2023
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বায়না কবলা সূত্রে মালিকানা নিশ্চিতের পর ২২ বছরের দখলীয় জায়গা জোরপুর্বক দখলের চেষ্টায় দু’দফা হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে সুজন (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের বলহরা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। গত শনিবার সকালে একই ইউনিয়নের বলহরা গ্রামে এ ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগি আবুল হাশেম। প্রতিকার চেয়ে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় জিডি করলে ঘটনাস্থলে পুলিশ যায়। তদন্ত সাপেক্ষে এবং ভুক্তভোগি কর্তৃক ১৪৫ ধারায় আদালতে দায়েরকৃত একটি মামলার (নং ৮৩৫/২৩) আদেশের প্রেক্ষিতে উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশনা প্রদান করে পুলিশ। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ জুন উপজেলার ব্রহ্মপুর মৌজার সাবেক ১১৮৯ ও হালে ১৫০৩ দাগে সর্বমোট ১৫ শতক জায়গা করিমুন নেছা প্রকাশ করফুলের নেছার নিকট থেকে বলহরা গ্রামের আবুল হাশেমের স্ত্রী হোসনেয়ারা বায়না দলিল সম্পাদনের মাধ্যমে দখলদার স্বত্ত্ববান হন। এরপর থেকে ক্রয়কৃত জায়গার পূর্ব অংশে পুকুর খনন ও পশ্চিম অংশে দালানঘর নির্মাণ (যার সাবেক হোল্ডিং ১৫৩, বর্তমান অনলাইন হোল্ডিং নং ৪৯৮) হোসনেয়ারা তার পরিবার-পরিজন নিয়à