চৌদ্দগ্রামে দারিদ্র্যের আলো সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে গরুর বাছুর ও রিক্সা হস্তান্তর
চৌদ্দগ্রাম সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত “দারিদ্র্যের আলো সংগঠন” এর মাধ্যমে অসহায় মানুষের মাঝে ৫৭তম অনুদান হিসেবে টিন, গরুর বাছুর ও একটি নতুন রিক্সা হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিয়াবাজার গ্রামীণ রেস্তোরাঁর হল রুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠানে কাশিনগর ডিগ্রি কলেজের প্রভাষক ও দারিদ্র্যের আলো সংগঠনের সাবেক সভাপতি আরিফুর রহমান মঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা আলীয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা আব্দুর রাজ্জাক ও উত্তর প্রতাপপুর ইসলামীয়া আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন।
দারিদ্র্যের আলো সংগঠনের সাবেক সেক্রেটারি মীর হোসেনের সঞ্চালনায় অনুদান হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ইকবাল মাহমুদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নিজামুল হক নয়ন, ৫৭ তম অনুদান বাস্তবায়ন কমিটির আহবায়ক সোহেল হাজারী, যুগ্ম-আহবায়ক মজিবুল হক মিন্টু, সদস্য ইউছুফ খন্দকার, আব্দুল মান্নান, সাবেক আহবায়ক কমিটির সদস্য নুরুন