চৌদ্দগ্রামে বাতিসা বালিকা বিদ্যালয়ে প্রবেশপত্র ফি ৪০০ টাকা নেওয়ার অভিযোগ
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৪ এর প্রতিটি প্রবেশপত্র ফি বাবদ ছাত্রীদের নিকট থেকে ৪০০-৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছাত্রীদের একাংশের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় ছাত্রীদেও এসএসসি সেন্টার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিলো। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহনাজ বেগম ছাত্রীদের মাঝে বিনামূল্যে প্রবেশপত্র বিতরণ করতে বাধ্য হন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সমগ্র উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন অভিভাবক ও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, ‘ফরম পূরণ এর সময় সরকারি বিভিন্ন ফি ও কোচিং ফি সহ প্রত্যেক ছাত্রীর à