,

চৌদ্দগ্রামে ৭ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রীর বাসায়

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2024
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে গানপাউডার ঢেলে ৭ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের গুলশানের বাসায়। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও মোস্তফা কামাল এ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ, র্যা ব ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দেন। গান পাউডার সরবরাহ করেন পঙ্কজ দেবনাথ।

মঙ্গলবার কুমিল্লার আদালতে এ অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী অভিযোগ করে জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগের দলীয় কর্মীদের মাধ্যমে বিগত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাত সোয়া ৩ টায় চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার ফুড প্যালেস হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনেà