ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলন অনুষ্ঠিত
মো.জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উপলক্ষে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরাম এর আয়োজনে শুক্রবার (০২ মার্চ) সকাল ৯টায় অত্র স্কুল মাঠ প্রাঙ্গনে ক্যাপ, আইডি কার্ড প্রদান, আনন্দ র্যালী, আলোচনা সভা , কেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনের মধ্যে ৭৫বছর পূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি ও পূর্ণমিলন কমিটির আহবায়ক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার এর সভাতিত্বে ও প্রাক্তণ শিক্ষার্থী মো. মজিবুর রহমান, তাহমিনা আক্তার, কে এম জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি ও পূর্ণমিলন কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, ড. নিতাই কান্তি দাস, সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূইয়া, প্রধান উপদেষ্টা ও প্রকৌশলী এ কে এম মজিবুর রহমান ভূইয়া, প্রধান পৃষ্টপোষক মো. রবিউà
