,

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমপি আলী আশরাফ

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ সংসদীয় আসনের বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি  রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন।

উনার ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু  ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে সকলের দোয়া চেয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, এমপি আলী আশরাফের করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও উনার শরীরে করোনার সব লক্ষণই রয়েছে।