,

টাইটানিকের বৃদ্ধ দম্পতির পরিচয় মিলেছে

আজকের কুমিল্লা ডট কম :
December 4, 2017
news-image

অনলাইন ডেস্ক:
‘টাইটানিক’ সিনেমায় জাহাজডুবির সময় কেবিনের বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন বৃদ্ধ দম্পতি। পাশে ধাক্কা দিচ্ছে জাহাজে ঢুকে পড়া সমুদ্রের পানি। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রায় ১০৫ বছর আগে ডুবে যাওয়া বৃহত্তম জাহাজ টাইটানিক নিয়ে পরিচালক জেমস ক্যামেরনের বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমাটির কথা এখনো অনেকের মনে গেঁথে আছে। ক্যামেরনের চোখ দিয়েই বিশ্ববাসী যেন দেখেছিল ১৯১২ সালের সেই ভয়ংকর রাতে কী ঘটেছিল।

‘টাইটানিক’ সিনেমায় দেখা গেছে, টাইটানিক যখন ডুবে যাচ্ছিল, তখন অনেক যাত্রীই প্রিয়জনকে ছেড়ে যাননি, একা বাঁচতে চাননি। তেমনি যাত্রীদের মধ্যে ছিলেন এক বৃদ্ধ দম্পতি। জাহাজে বিপদঘণ্টা বেজে চলেছে। যাত্রীরা সবাই বাঁচার আকুতিতে ছোটাছুটি করছেন। কিন্তু ওই বৃদ্ধ দম্পতি প্রথম শ্রেণির কেবিনের বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। জাহাজে ঢুকে পড়া সমুদ্রের পানি ধাক্কা দিচ্ছে তাঁদের বিছানায়। কিন্তু এতে তাঁদের কোনো ভ্রুক্ষেপ নেই। নেই কোনো বাঁচার আকুতি। বেঁচে থাকার চেয়ে যেন এমন পরিস্থিতিতে একে অপরকে জড়িয়ে থাকাটাই তাঁদের পরম সুখের।

এ তো ১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘টাইটানিক’ সিনেমার দৃশ্য। ১০৫ বছর আগের সেই টাইটানিকে এমন বৃদ্ধ দম্পতি ছিলেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। জাহাজে থাকা যাত্রীদের অনেকের পরিচয় জানা গেলেও সিনেমাটি মুক্তির দুই দশকেও ওই দম্পতির পরিচয় জানা যায়নি। তবে এবার ওই বৃদ্ধ দম্পতিরও পরিচয় মিলেছে। শুধু সিনেমায় নয়, সত্যিকারের ডুবে যাওয়া টাইটানিক জাহাজে এমন এক দম্পতি ছিলেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, টাইটানিকডুবির প্রায় ৪১ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। ওই বৃদ্ধের নাম ইসিডর স্ট্রাউস (৬৭) ও বৃদ্ধার নাম ইডা (৬৩)। ছয় সন্তানের বাবা-মা মার্কিন এই দম্পতি ফ্রান্সে