,

টানা ১১ বারের মত সেরা অফিসার ইন-চার্জ হয়েছেন মনজুর আলম

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় চলতি বছরের অক্টোবর মাসের সেরা অফিসার ইন চার্জ হয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম। এনিয়ে বিগত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত টানা ১১ বারের মত সেরা ওসি নির্বাচিত হলেন মনজুর আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) কুমিল্লা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির উজ জামানের কাছ থেকে ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা গ্রহণ করেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম।

সেপ্টেম্বর মাসে জেলাজুড়ে অস্ত্র, মাদক উদ্ধার এবং বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচনে সাফল্য অর্জনের প্রেক্ষিতে তিনি এ পুরষ্কার পান।

সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেইন,  কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেন, অতিঃ পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন, ডিআইওয়ান মাহবুব মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ)আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।