ডা: তাহেরের ৩৮টি রাজনৈতিক মামলা, কামরুল হুদার ০২টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: আব্দুল্লাহ মোঃ তাহেরের সাথে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্ধীতা করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন কামরুল হুদা। গত সোমবার কামরুল হুদা কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
তিনি নির্বাচনী হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেন ১০ কোটি ২২ লক্ষ ৭৭ হাজার ৯৩২ টাকা। এর মধ্যে নগদ টাকা ২ কোটি ৮৬লক্ষ ৬০ হাজার টাকা। কৃষিখাতে, ব্যবসা, বাড়িভাড়া, শেয়ার বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত মিলিয়ে ২০২৫-২৬ অর্থ বছরে বাৎসরিক আয় উল্লেখ করেছেন ৮০লক্ষ ৫৩ হাজার টাকা।
এছাড়াও কামরুল হুদার নামে স্বর্ণ রয়েছে ১০ ভরি। অপরদিকে তাহার স্ত্রী সাজেদা আক্তারের নামে (স্থাবর-অস্থাবর) রয়েছে ১ কোটি ১২ লক্ষ টাকা। স্ত্রীর নামে স্বর্ণ উল্লেখ করেছেন ২৫ তোলা। হলফনামায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদার দেনা রয়েছে ১ কোটি টাকার উপরে। নির্বাচন কমিশনে প্রদত্ত হলফনামায় আরও উল্লেখ করেন, কামরুল হুদার নামে ০২শতক কৃষি জমি রয়েছে, যার আনুমানিক মূল্য- ১৩লক্ষ ৪১ হাজার।
অপরদিকে স্ত্রীর নামে রয়েছে ২৫.৮১শতাংশ সম্পত্তি, যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। ভবন (আবাসিক/বানিজ্যিক) অবস্থান ও