ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে আরো একজনের মৃত্যু
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু। এর আগে পাঁচ জনসহ এপর্যন্ত ছয়জন মারা গেছেনে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতলে খোকন মিয়া(৫৫) নামে একজন মারা গেছে।
সে দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পৌরসভার দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট বলা হলেও আক্রান্তের সংখ্যা সরকারী হিসাবের সাথে মিল নেই বাস্তবতার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসদরে ৫নং ও ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতলে খোকন মিয়া(৫৫) নামে একজন মারা গেছে। সে দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ডেঙ্গু নিয়ে ২২জুন ওই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাচ জনের মৃত্যু হয়েছে।
২২জুন বলদাখাল গ্রামের হাফিজ ডাক্তারের ছেলে নুরুল আমিন(৫৬) ঢাকার প্রোএ্যাকটিভ হাসপাতালে মারা যায়। গত ১৩ জুন রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে দোনারচর গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাহীনুর আক্তার(২৪), ১৮ জুন একই গ্রামের নাজির চৌধুরীর স্ত্রী সালমা বেগম(৫৬) রাজধানীর মিরপুর একটি বেসরকারী হাসপাতালে এবং সবজিকান্দি গ্রামের মৃত শাহজালাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম(৬০) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ২৫ মে মারা যান। এতে পুরো পৌরসভা এলাকায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধ