,

ঢাকা থেকে পালিয়ে চৌদ্দগ্রামে জামায়াত নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন ‘ক্যাসিনো সম্রাট’

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2019
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু:

ক্যাসিনোকাণ্ডে আটকের আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সংশ্লিষ্টরা বলছেন, ওই বাড়িটি ছিল জামায়াত নেতা মনির চৌধুরীর। এখানেই আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ও সহ-সভাপতি আরমান আলী।

স্থানীয় একাধিক সূত্র জানায়, চৌদ্দগ্রামে বাড়ি হলেও মনির চৌধুরী ফেনীতে থাকেন। গত একসপ্তাহ ধরে ফেনী থেকে প্রায়-ই ওই বাড়িতে আসা-যাওয়া করছিলেন তিনি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।জামায়াত নেতা মনির চৌধুরীর দোতলাবাড়ি। তারা বলছেন, মনির তার বাড়িতে আসা-যাওয়া কম করতেন। সম্প্রতি হঠাৎ করে তার আনাগোনা বেড়ে যায়। এমনকি দোতলা ওই বাড়িটির মূলফটকও বন্ধ থাকে। এরপরও পেছনের দরজা দিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতেন তিনি।