,

তিতাসে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2018
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে তিতাস উপজেলা প্রশাসন এর সহযোগিতায় তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে বুধবার (৩১ জানুয়ারী) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, তিতাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্জুর কাদের ভূইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), তিতাস থানা, মো: শওকত আলী, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, তিতাস থানা, মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তিতাস থানা, আকতার হোসেন সিকদার (নিজাম), কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মোশারফ হোসেন আনসারী, ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তিতাস উপজেলা।

আলোচনা সভায় বক্তাগন বলেন দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বঙ্গঁবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দারিদ্রের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই যুদ্ধে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় জয়লাভ করে ২০২১ সালে মধ্যেম আয়ের দেশ ও ২০৪১ সনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর। বক্তাগন বলেন, এই লক্ষ্যে সরকাà