,

দাউদকান্দিতে পেটে সন্তান রেখে সেলাইয়ের ঘটনায় ৩ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায়  জমজের এক সন্তানকে পেটে রেখে সেলাই করার ঘটনায় মা খাদিজা আক্তারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কুমিল্লার লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এর আগে দেয়া রুল নিষ্পত্তি করে  এ রায় দেন। এছাড়া সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত ওই চিকিৎসককে অস্ত্রোপচার থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

ঘটনাটি আদালতের নজরে আনা আইনজীবী মাহফুজুর রহমান মিলন শুনানিতে অংশ নেন। ডায়াগনস্টিক সেন্টারের মালিকের পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু। এছাড়া অস্ত্রোপচারকারী চিকিৎসক হোসনে আরা বেগমের পক্ষে শুনানি করেন একিউএম সোহেল রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। আইনজীবী মিলন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা তার ব্যক্তিগত প্রতিষ্ঠান ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ খাদিজা আক্তার (১৮) নামে এক প্রসূতির যমজ সন্তানের একজনকে ভূমিষ্ঠ করিয়ে আরেক