দাউদকান্দিতে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ
দাউদকান্দিতে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ সকল ধরনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়া বাসস্ট্যান্ডে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় এলাকাবাসী।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা কাউসার আলম, মনির হোসেন, আব্দুল আলিম, আনিছুর রহমান, সোহাগ আহাম্মেদ বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটা গোষ্ঠী এলাকায় মাদক বিক্রি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। আমাদের এলাকার শহীদ রিফাত একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। কোন মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজের জন্য জীবন দেয়নি।
৫ আগস্ট এর পর একদল মাদক ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। প্রতিদিন বারপাড়ায় ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে। বারপাড়া মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়ের সামনে মাদকসেবি ও বখাটেদের উৎপাত বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।











