,

দাউদকান্দিতে ১৪৪ ধারা জারি, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দু’গ্রুপের উত্তেজনা

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2019
news-image

 

জাকির হোসেন হাজারি :

দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দু’গ্রুপের উত্তেজনা এবং একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরের কোথাও কোন প্রকার সভা সমাবেশ করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করাসহ সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তী পালন উপলক্ষে পৌরসদরের উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে র‌্যালী ও সমাবেশের ডাক দেয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খন্দকার শাহজাহান। একই স্থানে সমাবেশ করার লক্ষ্যে বিবদমান আরেকটি গ্রুপ প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।