,

দাউদকান্দি-তিতাসকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে : ইঞ্জি. আবদুস সবুর

আজকের কুমিল্লা ডট কম :
December 22, 2023
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ চালিকাশক্তিতে নির্বাচনী ট্রেন এখন চলমান। আমরা ওই ট্রেনের ২৪৯(কুমিল্লা-১) নম্বর বগির যাত্রী।

আমাদের গন্তব্যে পৌছতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুমিল্লার মধ্যে আমরা একনম্বর আসনে, ৭জানুয়ারী ভোটের মাধ্যমে আমাদের একনাম্বর হতে হবে। এরজন্য প্রতিটি পাড়া মহল্লার ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে বলে নেতাকর্মীদের প্রতি নির্দেশ রইলো।

শুক্রবার(২২ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শাহপুর শান্তির বাজার মাঠে পথসভায় একথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে শিক্ষাবান্ধব মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব তিতাস দাউদকান্দি গড়তে তরুন সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে এখানে মেডিকেল কলেজ ও পলিটেকনিক কলেজ করা হবে।