,

দেখতে দেখতে দশ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর? – ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2018
news-image

শাহ ইমরান/আনোয়ার হোসেনঃ
দেখতে দেখতে দশ বছর আন্দোলন হবে কোন বছর? বিএনপি এখন নালিশ পার্টি। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লার জনসভায় এসব কথা বলেছেন।

শনিবার বেলা ১২টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ সরকারের সময় এখন শতভাগ বিদ্যুৎ আওতায় আছে বাংলাদেশের জনগণ। আর খালেদা জিয়ার সময়ে বিদ্যুৎ আসে যায়, আসে যায় এই অবস্থাই ছিলো। ষোল কোটি মানুষের মধ্যে চৌদ্দ কোটি মানুষের মোবাইল এর সুযোগও করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকার।

তিনি আরো বলেন, এখন আর শহরে আসতে হয় না। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদ্যুৎ বিল, পানির বিল, বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন, বিদেশে ভিডিও কলে দেখে দেখে কথা বলার সুযোগ করে দিয়েছে শেখ হাসিনার সরকার। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ৩৫ কোটি নতুন বই এ অবদানও আওয়ামীলীগ সরকারের। তিনি বলেন, আমি আজ এই কুমিল্লা টাউন হলের জনসভায় নারীদের উপস্থিতি তপ্ত রোদভরা দুপুরেও অনেক দেখতে পাচ্ছি তা এই জন্য যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী জাতিকে সম্মান দিয়েছেন। সন্তান জন্ম দেন কষ্ট করে একজন মা অথৎ রেজিষ্ট্রেশনে জন্ম পরিচয়ে পিতার নাম থাকতো মায়েদেও নাম থাকতো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা