,

দেবিদ্বারে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় ঘর উপহার ও অনুদানের চেক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2020
news-image

 

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বারঃ

কুমিল্লার দেবিদ্বারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর ও বিভিন্ন পর্যায়ে উপকার ভোগীদের মাঝে ঢেউটিন এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এলাহাবাদ গ্রামের হতদরিদ্র আলমাসের হাতে ঘরের চাবি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী,