,

দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা: প্রধান আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2025
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের পর শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহান (৫০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়ার) মৃত শামসু মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখ্যসহ ৩৫ জনকে আসামী করা হয়।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেন এর বসত বাড়ির চলাচলের এক মাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেয় পাশ্ববতর্ী শাহজাহান ও তার লোকজন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সংবাদ সংগ্রহে যায় স্থানীয় ৮ সাংবাদিক। সে সময় সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজ খব