,

দেবিদ্বারে হাজারো ভক্ত সমর্থক নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মহিউদ্দিন মিঠু

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু মনোনয়ন জমা দিয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) মনোনয়ন জমার শেষ দিনে তিনি হাজারো ভক্ত সমর্থক নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান। উপজেলা রির্টাণিং কর্মকর্তা মো: আলতাফ হোসেনের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য যে, মহিউদ্দিন মিঠু বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে এবার তিনি আ’লীগ দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।