দেশে এখন সরকার হটানোর চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে: কাদের
নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে,প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই তাকে পরাজিত করার।
বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভার্চুয়ালি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলার কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মসহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করেছে। ভুলিনি মির্জা ফখরুল। ৩ নভেম্বর জেল হত্যাকান্ড। জাতীয় নেতাদের খুনিদের তারা পুরষ্কৃত করেছে বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে। আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তারা গ্রেনেড হামলা করেছে। বিএনপি আমাদের মারতে চায়,হত্যা করতে চায়। কথা কথায় বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার।
সেতুমন্ত্রী বলেন, লন্ডনে থেকে দন্ডিত নেতা তারেক রহমান নাকি তাদের নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে। বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনো দিনও প্রচন্দ করবেনা ঘৃণা করবে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। এ খুনিরা আওয়ামীলীগকে সহ্য করেনা। এ দল আওমীলীগকে সহ্য করতে পারেনা। শেখ হাসিনাকে সইতে পারে না। লন্ডন থেকে বলে হাসিনা। তুইও বলে তুমিও বল