নবীনগরে এবার ‘নিয়ম’ করে অতিরিক্ত টোল আদায় বহাল, অবশেষে ইজারাদারদেরই জয় হলো !
মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সীতারামপুর নৌ-ঘাটের বহুল আলোচিত অতিরিক্তি টোল আদায় এমপি’র নির্দেশে বন্ধ হওয়ার ৪৮ ঘন্টা পার না হতেই এবার জেলা পরিষদের নির্দেশে পূর্বের টোল আদায় ‘নিয়ম’ করে পুনরায় বহাল করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আবারও ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা ধরণের মুখরোচক লেখালেখি শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাচীন ওই নৌঘাটে সরকারের বেঁধে দেয়া যাত্রী প্রতি ৫ টাকার বদলে ১০ টাকা ও মটরসাইকেল প্রতি পারাপারে ১৫ টাকার স্থলে ৫০ টাকা হারে অতিরিক্তি টোল আদায় নিয়ে গণ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে, স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুলের নির্দেশে গত সোমবার (০৫/০৮/১৯) ওই নৌঘাটে নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্তি টোল আদায় বন্ধ করে দেন। এসময় অতিরিক্তি টোল আদায়ের অপরাধে টোল আদায়কারী রহমান মিয়া, শামীম মিয়া ও আল আমীন নামের তিনজনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডও দেয়া হয়।
কিন্তু এ ঘটনার ৪৮ ঘন্টা পার না হতেই রহস্যজনক কারণে বুধবার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নওয়াব আসলাম হাবিবের স্বাক্ষরযুক্ত এক প্রজ্ঞাপনে গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যাত্রী প্রতি ৫ টাকার বদলে ১০ টাকা ও মটরসাইকেল পারাপারে ১৫ টাকার বদলে ৪০ টাকা করে আদায়ের জন্য ইজারাদারদের প্রতি নির্দেশ দেয়া হয়। প্রজ্ঞাপনের ওই চিঠিটি বà§
