,

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2019
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার।

২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আশিকুর রহমানকে সভাপতি ও জমাদিউস নিলয়কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- জয় চন্দ্র বালা (সহ-সভাপতি), শাকিব মাহমুদ রনন (যুগ্ম-সাধারণ সম্পাদক), শান্তনু রায় সাগর (সাংগঠনিক সম্পাদক), মোহাইমিন-আল-মুঈদ (সাংগঠনিক সম্পাদক), হাসান মোঃ মোহাইমিন (দপ্তর সম্পাদক), আশিক ছিদ্দিকী নিলয় (প্রচার সম্পাদক), মোঃ জাহিদ হাসান (গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), সাফায়েত রোহান মাহমুদ (সমাজসেবা বিষয়ক সম্পাদক), সাদমান সাফি প্রতীক (মানবসম্পদ বিষয়ক সম্পাদক), হাবিবুল বাসার সিফাত (শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), দিবাকর হালদার (ছাত্র বিষয়ক সম্পাদক), মুকিত আসকারী (সদস্য) ও শেখ ছালেম তুহিন (সদস্য) নির্বাচিত হয়েছেন বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Related posts: