,

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কুমিল্লার চান্দিনায় কর্মশালা

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার রোধকল্পে আজ শনিবার (৫ মার্চ) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।