,

নেপালের আকস্মিক বন্যা:  বিপর্যয়ের বহুমাত্রিক কারণ

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2026
news-image

কর্নেল ডা. নাজমুল হুদা খান (অব.):

নেপালের ভোটেকোশি নদীতে এ আকস্মিক বন্যার নেপথ্যে তুষারধসের ফলে নদীর গতিপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন আবহাওয়া ও ভূতত্ত্ববিদেরা। তাঁদের ধারণা, তুষারধসে পাথর ও বরফের স্তূপ  ভোটেকোশির শাখা লেহন্দে নদীর প্রবাহ আটকে দেয়। পরে জমে থাকা বিপুল পানির চাপে সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে প্রবল স্রোত ভোটেকোশি নদীতে নেমে ভয়াবহ হড়পা বান সৃষ্টি হয়। হিমবাহের বরফগলা পানিতে পূর্ণ কোনো হ্রদ ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী একই সময়ে তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। তবে এর সঙ্গে বন্যার সরাসরি সম্পর্ক এখনো নিশ্চিত নয়। এর আগেও সীমান্তবর্তী হিমবাহ হ্রদ ভেঙে একই অঞ্চলে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। ভারত, চীন, নেপাল, ভুটান ও তিব্বতের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ৪০ বছরের উপগ্রহভিত্তিক গবেষণায় দেখা গেছে, ২০০০ সালের পূর্বের দু’শকের তুলনায় পরের দু’শকে হিমালয়ে হিমবাহ গলার হার প্রায় দ্বিগুণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বন উজাড় ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণও পাহাড়ি অঞ্চলের দুর্যোগঝুঁকি বাড়াচ্ছে। ফলে ভোটেকোশির এই বিপর্যয়কে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং হিমালয়ের পরিবর্তিত পরিবেশ ও ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফলে এই দুর্যোগের কারণকে একক কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমাত্রিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন।

হিমবাহ ও পাহাড়ি পরিবেশের পরিবর্তন

বিশ্ব উষ্ণায়নের ফলে হিমালয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাবে বহু হিমবাহ দ্রুত গলছে, পাতলা হচ্ছে ও পিছিয়ে যাচ্ছে। হিমবাহ গলনের ফলে নতুন জলাধার বা হিমবাহ হ্রদ সৃষ্টি হতে পারে এবং বিদ্যমান হ্রদগুলোর পানির পরিমাà¦