পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
স্পোর্টস ডেস্কঃ
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচটা ভালোই হলো সালমা খাতুন-জাহানারা আলমদের।
ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন টাইগ্রেস বোলার জাহানারা আলম। বিশ্বকাপে যাত্রা শুরুর আগে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া লাগিয়ে নিল বাংলাদেশের মেয়েরা।
ব্রিসবেনে লো স্কোরিং ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছিল সালমা খাতুনের দল। জবাবে ১০৬ রান তুলতে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তানের মেয়েরা।
বাংলাদেশের বোলারদের বোলিং তোপে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। শুরুটা করেছিলেন সালমা। পাকিস্তানের ওপেনার আয়েশা নাসিমকে নিজের প্রথম ওভারেই বিদায় করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর সালমার সঙ্গে উইকেট দখলের মিছিলে যোগ দেন জাহানারা, পান্না ঘোষ ও খাদিজা তুল কুবরা।
সালমা-জাহানারাদের বোলিং তোপে পাকিস্তানের কোনো ব্যাটারই কার্যত বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তবে ওপেনিংয়ে নামা জাভেইরা খানের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৪১ রান। তারপরও দলকে ৭৮ রানে রেখে খাদিজার বলে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু আলিয়া রিয়াজ ও নিদা।
বল