পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ক্যারিবিয়দের শুভ সূচনা
স্পোর্টস ডেস্কঃ
আসল কাজটা সেরে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের চার পেসার- আন্দ্রে রাসেল, ওশানে টমাস, জেসন হোল্ডার ও শেলডন কট্রেল। এই চারজন মিলে ১০ উইকেট তুলে নিয়ে ১০৫ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিলেন। বাকি কাজ ব্যাট হাতে ঝড় তুলে শেষ করেন ক্রিস গেইলরা। আর তাতেই চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে হেরে যাওয়া ম্যাচেও পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ৩ উইকেট তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন।
৩১ মে (শুক্রবার) নটিংহ্যামে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১০৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা ধীরভাবেই করেছিল উইন্ডিজ। বিনা উইকেটে ৩৬ রান তোলার পর সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা শাই হোপ বিদায় নেন মাত্র ১১ রান করে। তবে এরপর গেইলের ব্যাটে দেখা দেয় ক্যারিবীয় ঝড়।
মাত্র ৩৩ বলে ফিফটির দেখা পান গেইল। এই ইনিংস খেলার পথে ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এই ৩ ছক্কার প্রথমটি মেরেই একটা রেকর্ড গড়ে ফেলেছেন গেইল। এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামা গেইলের বিশ্বরেকর্ড গড়তে দরকার ছিল মাত্র ১টি ছক্কা। এমনিতে সব ধরনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১৭টি ছক্কার রেকর্ড তারই। আর আজ প্রথম ছক্কা মেরে তিনি বিশ্বকাপ সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের ঝুলিতে পুরে নিয়েছেন।
২০১৯ বিশ্বকাপের আগে সমান ৩৭টি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ সবচেয়ে বেশি ছক্কার যৌথ মালিক ছিলেন এবি ডি ভিলিয়ার্স ও গেইল। এখন গেইলের ছক্কা হলো ৩৯টি। ডি ভিলিয়ার্স যেহেতু অবসরে চলে গেছেন, গেইলের এই রেকর্ড এখন à¦
