,

পাবলো আইমার: অবমূল্যায়িত এক ফুটবল জাদুকর

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2020
news-image

স্পোর্টস ডেস্কঃ

“এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে ফুটবল নিয়ে পড়ে থাকার কোনো মানেই নেই।” ফুটবল মাঠ ছেড়ে পড়ার টেবিলেই ছেলেকে দেখতে চাইতেন রিকার্ডো আইমার। একদিক দিয়ে রিকার্ডো ঠিকই ছিলেন। ১৩ বছর বয়সী পাবলো আইমারের জন্য পড়াশোনা করাটাই ছিলো সঠিক সিদ্ধান্ত। কিন্তু পাবলো বাবার কথা কানেই নেননি। না শুনে ফুটবল নিয়েই পড়ে থাকতেন।

পেশাদার ফুটবলার হওয়ার বাসনায় নিজের ইচ্ছার জোরেই রিভারপ্লেট ক্লাবের হয়ে ট্রায়াল দেন তিনি। মাত্র দুই ট্রায়ালেই ক্লাব লিজেন্ড ড্যানিয়েল প্যাসারেলার পছন্দ হয়ে যায় আইমারকে। পাবলো আইমারের ফুটবলে মুগ্ধ হয়ে তিনি নিজে এসে রিকার্ডো আইমারের সাথে কথা বলে আইমারকে ফুটবলের জগতে পরিচিত করিয়ে দেন। ২২ বছর পর রিকার্ডোর ছেলে পাবলো ফুটবলের অন্যতম এক জাদুকর হিসেবে অবসর গ্রহণ করেন। তাতে নিশ্চয়ই গর্ববোধ করেছিলেন বাবা রিকার্ডো।

আর অন্য সব আর্জেন্টাইন কিংবদন্তীর মতো আইমারের জন্ম বুয়েন্স আয়ার্সে নয়। তার জন্ম রিও কুয়ের্তাতে। রাস্তার মাঝে ফুটবল খেলে খেলে অভ্যস্ত আইমারের ছিলো নজরকাড়া সহজাত ড্রিবলিং। সাথে ছিলো দুর্দান্ত বল নিয়ন্ত্রণ। তাই রিভারপ্লেটের মূল দলে খুব দ্রুতই অভিষেক হয়ে যায় আইমারের। মাত্র ১৬ বছরে প্রথম পেশাদার ম্যাচ খেলেন তিনি। এই অল্প বয়à