,

পুলিশ থেকে বাঁচতে ডিসির কাছে যে আবেদন করেছিলেন চা-দোকানি বাবুল

আজকের কুমিল্লা ডট কম :
February 5, 2016

babulচা-দোকানি বাবুল মাতবরপুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কাছে দুই দফায় আবেদন করেছিলেন শাহ-আলীতে আগুনে পুড়ে নিহত চা-দোকানি বাবুল মাতবর(৫০)। প্রথম দফায় কয়েকদিন নিশ্চুপ থাকলেও আবারও তাকে হয়রানি করে পুলিশ।
বিভিন্ন অনুনয় বিনয় করে লেখা এরকম একটি আবেদনের ফটোকপি বাংলা ট্রিবিউনের কাছে এসেছে।
গত বছরের ১৬ আগস্ট মিরপুর বিভাগের ডিসি মো. কায়ুমুজ্জামানের কাছে এ আবেদনটি দিয়েছিলেন। পুলিশের হয়রানি থেকে বাঁচতে ডিসির কাছে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ চেয়ে আকুতি করে আবেদনে তিনি লেখেন, ‘আমি বাবুল মাতবর, পিতা মৃত সাদেক মাতবর, সাং গুদারাঘাট, ব্লক-এইচ, রোড নং ৬, কিংশুক এর গেইট, থানা শাহ-আলী, ঢাকা। এই মর্মে আবেদন করিতেছি যে, আমি ইলেকট্রিক্যাল এর কাজসহ যখন যে কাজ পাই তখন সে কাজ করে কোনওরকম পরিবার নিয়ে দিন যাপন করে আসছি। আমি কোনও মাদক খাইও না এবং বিক্রয়ও করি না। লোকমারফত শুনতে পাই আশেপাশের ঘরের লোকজন নাকি মাদক বিক্রয় করে। উক্ত ঘরের মাদক বিক্রেতাদের খুঁজতে এসে পুলিশ আমাকে নানাভাবে হয়রানি করে। গত বছর আমি আপনার অফিসে একটি দরখাস্ত দেওয়ার পর এক বছর থানা-পুলিশ আমাকে হয়রানি করেনি। বর্তমানে আবার থানা-পুলিশ আমাকে হয়রানি করে আসছে। ফলে আমি সবসময় পুলিশের ভয়ে থাকি। থানা পুলিশ অন্যকে খুঁজতে গিয়ে যাতে আমাকে হয়রানি না করে এই বিষয়ে শাহ-আলী থানাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং আমাকে স্বাভাবিক জীবনযাপন করা সুযোগদানে আপনা মর্জি হয়। বিনীত বাবুল মাতবর।’

jidi_newsshomoy

ডিসির কাছে যে আবেদনটি করেছিলেà¦