,

প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাইলেন আহম্মদ হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2021
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন।

বুধবার বিকালে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোটে মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্য আরো বলেন, উন্নয়নের প্রতীক নৌকা, ঐক্য ও আস্থার প্রতীক নৌকা, আবুল কালাম আজাদ একজন নির্লোভ মানুষ, তিনি পরীক্ষিত নেতা, তিনি আপনাদের মাঝে দিতে এসেছেন নিতে নয়।

জননেত্রী যাকে নৌকার প্রার্থী দিয়েছেন তিনি ইনটেক ব্রান্ড। তাই ২৮ তারিখে সারা দিন নৌকা প্রতীকে ভোট দিবেন। তিনি আরো বলেন, বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির মাজা ভেঙে গেছে, তারা এখন উঠে দাঁড়াতে সক্ষম না, অন্যের কাঁদে ভর করে উঠতে হয়। আপনারা কেন নির্বাচনে প্রার্থী দিয়েছেন? আর প্রার্থী দিয়েছেন ভালো কথা যাকে দিয়েছেন তিনি তো মুনাফিক। মানুষ মুনাফিককে কখনো ভোট দিবে না। দেবিদ্বারের এমপি নৌকার পক্ষে কাজ শুরু করে দিয়েছেন, তার সাথে আমার কথা হয়েছে, তাকে নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। রাজী ফখরুল ও আবুল কালাম আজাদ একই বয়সের, তারা দুজনেই মিলেমিশে নৌকার পক্ষে কাজ করবে। রাজী ছাড়া উন্নয়ন কখনো সম্ভব না, আমি