,

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বরুড়ার এক যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2017
news-image

এম ডি আজিজুর রহমান,বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভংগুয়া গ্রামের আলী নেওয়াজের ছেলে জাহিদুল ইসলাম ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, জাহিদুল ইসলাম ঈদের পরের দিন রবিবার দুপুরে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে ফেনী হাইওয়ে সড়কে বাসের সাথে ধাক্কা খেয়ে বাসের নিচে চলে যায়। স্থানীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত. ঘোষনা করে। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।